লোড হচ্ছে…
লোড হচ্ছে…
দ্বীনি পরিবেশে যুগোপযোগী কারিগরি ও কম্পিউটার প্রশিক্ষণ — থাকা-খাওয়াসহ আবাসিক সুবিধা ও অর্থনৈতিক অবস্থা যাচাই করে ৯০% পর্যন্ত স্কলারশিপ।
আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট হলো আত্ম-উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির একটি প্রতিষ্ঠান। ২০২২ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক নিবন্ধিত। সমাজের সকল স্তরে তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষা পৌঁছে দিয়ে বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টিই আমাদের লক্ষ্য।
একজন মানুষকে মাছ ধরে দেওয়ার চেয়ে মাছ ধরা শেখানো উত্তম। আমরা চাই আমাদের তরুণ প্রজন্ম কারো বোঝা না হয়ে দক্ষ জনশক্তিতে পরিণত হোক, হালাল উপার্জনে স্বাবলম্বী হোক এবং সমাজের কল্যাণে অবদান রাখুক।
দক্ষতা অর্জনের পাশাপাশি দ্বীনি মূল্যবোধে গড়ে ওঠার নিশ্চয়তা।
ইসলামী মূল্যবোধ ও আদর্শ বজায় রেখে নারী-পুরুষের জন্য সম্পূর্ণ পৃথক ও নিরাপদ শিক্ষার পরিবেশ।
বর্তমান শ্রমবাজারের চাহিদা অনুযায়ী হালনাগাদ ও বাস্তবমুখী পাঠ্যক্রম।
অভিজ্ঞ ও দক্ষ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে হাতে-কলমে প্রশিক্ষণ।
প্রতিটি কোর্সের ফি-তে তিন বেলা থাকা-খাওয়া অন্তর্ভুক্ত; অর্থনৈতিক অবস্থা যাচাই করে ৯০% পর্যন্ত স্কলারশিপ — শিক্ষার্থী সামর্থ্য অনুযায়ী ফি দেন।
প্রতিটি ট্রেডের জন্য আধুনিক সরঞ্জামে সজ্জিত ল্যাব ও কর্মশালা।
কোর্স শেষে কর্মসংস্থানে সহায়তায় ডেডিকেটেড প্লেসমেন্ট সেল।

শিক্ষিত বেকারদের কারিগরি দক্ষতা বৃদ্ধি করা এবং তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেয়া এই কোর্সের প্রধান লক্ষ্য। কোর্স শেষে প্রশিক্ষিত তরুণদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির ব্যবস্থা করা হয়।
বিস্তারিত দেখুন →
অসহায় নারীদের দক্ষতা-বৃদ্ধি ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে নারীদের বিভিন্ন ধরনের হাতের কাজ ও কারিগরি প্রশিক্ষণ দেয়া হয়। কোর্স শেষে প্রত্যেককে ৩০ থেকে ৫০ হাজার টাকার সমপরিমাণ মূল্যের বিভিন্ন স্বাবলম্বী উপকরণ প্রদান করা হয়।
বিস্তারিত দেখুন →
বর্তমান যুগে বৈশ্বিক যোগাযোগ, উচ্চশিক্ষা এবং ক্যারিয়ারে সফলতার মূল চাবিকাঠি হলো ইংরেজি দক্ষতা। এই কোর্সটি শুধু তাত্ত্বিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে, শিক্ষার্থীদের বাস্তব জীবনে ইংরেজি ব্যবহারে পুরোপুরি দক্ষ করে তোলার লক্ষ্যেই ডিজাইন করা হয়েছে।
ঘরে বসেই এখন আমি বুটিকের কাজ করে নিজের খরচ চালাতে পারছি। দ্বীনি পরিবেশে প্রশিক্ষণ নিতে পেরে আমি কৃতজ্ঞ।
দক্ষ জনগোষ্ঠী তৈরির মিশনে শামিল হোন
আমাদের ৯০% শিক্ষার্থীই স্কলারশিপের ওপর নির্ভরশীল। আপনার একটি ছোট অনুদান সরাসরি একজন সুবিধাবঞ্চিত তরুণকে দক্ষ ও স্বাবলম্বী করে তুলতে পারে। আজই পাশে দাঁড়ান!
🔒 নিরাপদ পেমেন্ট · SSLCommerz
৳২,৫০০
প্রশিক্ষণ-উপকরণ
৳৫,০০০
খাবার ও আবাসন
৳১০,০০০
প্রশিক্ষণ
ইমেইল সাবস্ক্রাইব করুন — নতুন কোর্স, ভর্তি বিজ্ঞপ্তি ও স্কলারশিপের তথ্য সরাসরি আপনার ইনবক্সে।